ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Wednesday, 10 December, 2025, 1:47 PM

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

আমাদের সংগ্রাম আমাদের মর্যাদা আমাদের মুক্তি” শ্লোগাণে এবং জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জণগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত¡রে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জণগোষ্ঠী অধিকার আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় মানববন্ধনে দলিত জণগোষ্ঠীর বিভিন্ন দাবী নিয়ে বক্তব্য রাখেন. বাংলাদেশ দলিত ও বঞ্চিত জণগোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, উপদেষ্টা শাহজাহান আলী, কোষাধক্ষ্য নির্মলা মন্ডল, সহসভাপতি অর্পিতা দাস, দেবসাগর ঠাকুর, ব্র²নাথ ঠাকুর প্রমুখ।

প্রায় ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে সকল ধরনের সরকারী চাকরিতে দলিত জণগোষ্ঠীর কোটা ব্যবস্থা, সরকারী বিশ^বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা ব্যবস্থা প্রবর্তণ, সকল মহানগরী ও পৌরসভায় দলিত জণগোষ্ঠীর আবাসন ব্যবস্থা, খাস জমি বরাদ্দের মাধ্যমে দলিতদের ভূমির অধিকার নিশ্চিতকরণসহ ৮ দফা বাস্তবায়নের দাবী জানান বক্তারা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status