ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
টেকনাফে মিনি ট্রাক–সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Tuesday, 9 December, 2025, 7:38 PM

টেকনাফে মিনি ট্রাক–সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু

টেকনাফে মিনি ট্রাক–সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী খালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনায় নিহতরা হলেন, টেকনাফ উপজেরার হ্নীলা মৌলভীবাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে সিএনজিচালক মো. ফারুক (৩৮) এবং টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন (৪০)। দু'জনই স্থানীয়ভাবে পরিচিত ও সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) নুরুল আবছার জানান, হ্নীলা থেকে টেকনাফগামী সিএনজি চালিত একটি অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী মাছবোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। সংঘর্ষে সিএনজিটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজি চালক মো. ফারুক এবং যাত্রী ইমান হোসেন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে পাঠায়। ওসি নুরুল আবছার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসাবধানতা এ দুর্ঘটনার কারণ হতে পারে। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে সড়কের ব্যস্ততম এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। তারা এ রাস্তায় গতিসীমা নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status