ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
সন্ত্রাস আর চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম জারি থাকবে: এরশাদ উল্লাহ
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 9 December, 2025, 7:35 PM

সন্ত্রাস আর চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম জারি থাকবে: এরশাদ উল্লাহ

সন্ত্রাস আর চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম জারি থাকবে: এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাথে কোনো আপোষ হবে না। 

তিনি বলেন, এসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে সংগ্রাম জারি থাকবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শাকপুরা চৌমুহনী বাজারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ আরও বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে যোগাযোগ ব্যবস্থার পরিকল্পিত উন্নয়ন করা হবে। মানুষের জীবনমান উন্নয়নে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এইদিন বেঙ্গুরা স্টেশন, দাশের দীঘির পাড় ও কালাইয়ার হাটে পথসভায় অংশ নেন তিনি।

এ সময় গাড়ি বহরে ছিলেন- দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা শওকত আলম, নুরুল করিম নুরু।

আরও ছিলেন- আবু আকতার, সরোয়ার আলমগীর, আজম খান, আবদুল আওয়াল মঞ্জু, শফিকুল ইসলাম শাহীন, মহিলা নেত্রী শাহেদা আক্তার শেফু, যুবদল নেতা মো.ইকবাল, মহসিন খোকন ও শ্রমিক দল নেতা মিজানুল হক প্রমুখ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status