ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনারগাঁয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 December, 2025, 6:34 PM

সোনারগাঁয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরণ

সোনারগাঁয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড নামক দাহ্য রাসায়নিকের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২ টা ৪৫ মিনিটে উপজেলার টিপরদীতে অবস্থিত চৈতী কম্পোজিট ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২নং গেট সংলগ্ন এলাকায় সামুদা কেমিক্যালের কনটেইনার থেকে হাইড্রোজেন পার অক্সাইড লোড করার সময় অতিরিক্ত লোড করার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চৈতী কম্পোজিটের সুইং অপারেটর সানাউল্লাহ মিয়া বলেন, বিস্ফোরণের পর চৈত ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৯ হাজার কর্মীর মধ্যে অগ্নিকাণ্ডের আতংক ছড়িয়ে পরলে। হুড়োহুড়ি লেগে গেলে আমিসহ কয়েকজন আহত হয়। এরপর আমাদের সবকটি ইউনিট ছুটি দিয়ে দিছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক ওসমান গনি বলেন, দাহ্য রাসায়নিক হাইড্রোজেন পার অক্সাইড লোড করার সময় ওভারলোড হয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরক দ্রব্য সংরক্ষণের যথাযথ পদ্ধতি অবলম্বন না করার সম্ভাবনা রয়েছে। এতে কোন হতাহত না হলেও আতংক বিরাজ করছে। বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। 

চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেন, হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরণে কোন হতাহত হয়নি। সকল ইউনিট ছুটি ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status