|
চট্টগ্রামে বহুতল ভবনের কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নতুন সময় প্রতিনিধি
|
![]() চট্টগ্রামে বহুতল ভবনের কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ভবনটির পঞ্চম তলায় একটি কম্বলের গুদাম ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর কোতয়ালি থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকার চেয়ারম্যান বিল্ডিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানিয়েছেন, কদমতলী পোড়া মসজিদ এলাকায় একটি কম্বলের গুদামে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
জাতীয় যুব দিবসে গণকণ্ঠের আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান
কালীগঞ্জে এসআরবির সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ১০০ বোতল উইনকেরেক্স সহ দুই মাদক ব্যাবসায়ি আটক
