ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩
সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 22 November, 2025, 8:49 PM

সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন

সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন

সাতক্ষীরা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। শনিবার প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় ৫১ ভাগের অধিক সদস্যের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি হয়েছেন দৈনিক ইত্তেফাক ও একুশে টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি, সহ-সভাপতি বাংলাদেশ বেতারের সাতক্ষীরা সংবাদদাতা ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো: আব্দুল বারী, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দৈনিক ইনকিলাব ও ডেইলি ইন্ডাস্ট্রির প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ-সম্পাদক দৈনিক নয়াদিগন্তের মুহাঃ জিললুর রহমান ও দপ্তর সম্পাদক আল ইমরান। 

নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ, নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান উজ্জল ও দক্ষিণ অঞ্চল প্রতিনিধি জেলা প্রতিনিধি আব্দুল গফুর সরদার ও ড়েইলী অবজারভার, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম জিললুর রহমান।

এর আগে বেলা ১১টায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক ও একুশে টিভির জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র মোতাবেক ১৩ সদস্যের উপরোক্ত কমিটি গঠন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status