|
ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে। ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে। এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। তার আগে, শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয়’
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখে ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি
জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
