|
যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় এক দিনে ২৫ ফিলিস্তিনি নিহত
নতুন সময় ডেস্ক
|
![]() যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় এক দিনে ২৫ ফিলিস্তিনি নিহত এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত সাড়ে পাঁচ সপ্তাহে গাজায় অন্তত ৩০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, নিহতদের প্রায় অর্ধেকই নিহত হন গত সপ্তাহে এক দিনে, যখন ইসরায়েলি সেনারা প্রতিশোধমূলকভাবে ব্যাপক আক্রমণ চালায়। একই সময়ে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। এদিকে মিডল ইস্ট মনিটর জানায়, ইসরায়েল বুধবার ভোর থেকে গাজায় আক্রমণ জোরদার করেছে, যা চলমান যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। এসব হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল এক পোস্টে দাবি করেছে, খান ইউনিসে তাদের সৈন্যদের ওপর হামলার জবাবে এসব আক্রমণ চালানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
