|
জমজমাট আখ চারার বাজার, উজিরপুরে কৃষকদের ভিড়
এ এইচ অনিক
|
![]() জমজমাট আখ চারার বাজার, উজিরপুরে কৃষকদের ভিড় হারতা গ্রামের আখচাষী ও চারা বিক্রেতা মোঃ ছোবাহান মিয়া জানান, তিনি নিজে আখ উৎপাদন করেন এবং পাশাপাশি এলাকার অন্য কৃষকদের খেত থেকেও আখ কিনে বিভিন্ন হাটে বিক্রি করেন। তিনি বলেন, “প্রায় কয়েক মাস ধরে বিভিন্ন এলাকার হাটবাজারে আখ বিক্রি করেছি। এখন একমাস ধরে প্রতি রবি ও বুধবার হারতা বাজারে আখের চারা বিক্রি করছি। পাশাপাশি গোড়ার আখও ভালো দামে বিক্রি হচ্ছে।” তিনি আরও জানান, এ বছর আখ ও আখের চারার দাম ভালো থাকায় কৃষক ও ব্যবসায়ীরা সন্তুষ্ট। একইসঙ্গে এসব হাটবাজার থেকে সরকারও পাচ্ছে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব। তিনি বলেন, “আমাদের এলাকায় উৎপাদিত আখের স্বাদ, মিষ্টতা ও নরমত্বের মান খুবই ভালো। বিশেষ করে বোম্বাই আখ এখানকার মানুষের পছন্দের শীর্ষে।” বাংলাদেশে চাঁদপুর জেলায় সবচেয়ে বেশি আখের উৎপাদন হলেও স্থানীয়ভাবে বোম্বাই, মিশ্রিদানা, খাগড়া, শাগুন গ্যানি, লডা সহ আট থেকে দশ প্রজাতির আখ চাষ হয়। বৈশাখের শেষ থেকে শুরু হওয়া আখ কাটার মৌসুম চলে প্রায় ছয় থেকে সাত মাস। উজিরপুরের হারতা, বিশারকান্ধী, বৈঠাকাঠা, মনারপাড়া, শোনাপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক আখ চাষ হয়। এসব এলাকা থেকে ব্যবসায়ীরা আখ সংগ্রহ করে স্থানীয় হাটবাজার ছাড়াও বড় শহরের বাজারেও সরবরাহ করেন বলে জানান স্থানীয় বিক্রেতারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
