|
কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও ৫৫তম আইডিইবি দিবস পালিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও ৫৫তম আইডিইবি দিবস পালিত সোমবার (১৭ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে অতিথিবর্গ দিবসের সূচনা করেন। পরে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু তাহের ও বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, আইডিইবি’র কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী রায়হান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান বাবু প্রমুখ। বক্তারা বলেন, দেশের ৮৫ভাগ উন্নয়ন কাজে ডিপ্লোমা প্রকৌশলীরা জড়িত। তাদের নিরলস শ্রমে উন্নয়ন কাজগুলো বাস্তব রূপে বিকশিত হয়। তাই তাদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরে জেলায় কর্মরত বিভিন্ন প্রকৌশল অধিদপ্তর ও বিভাগের ডিপ্লোমা প্রকৌশলীগণ এবং বিভিন্ন পলিটেকনিক ও টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপথ বিভাগে গিয়ে শেষ হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
