|
খুলনায় দুই নাতীসহ নানী খুন
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনায় দুই নাতীসহ নানী খুন পুলিশ ও স্থানীয় সূত্র জানায় আজ রোববার রাত ৯ টার দিকে নগরীর লবণচরা থানাধীন মুক্তা কমিশনার কালভাট দরবেশ গলি সংলগ্ন বসত ঘরের পাশে মুরগির খামারে মহিদুন্নেছার (৫৫) লাশ দেখতে পায় এলাকাবাসী। এরপর পাশাপাশি তার দুই নাতী মুস্তাকিম ( ৮) ফাতিহা (৬) লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনটি লাশই ক্ষতবিক্ষত ছিল। শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত মহিদুন্নেছার স্বামীর নাম জানা গেছে। তিনি হলেন আব্দুল হান্নান। তবে ওই শিশুদের বাবা ও মায়ের নাম জানা যায়নি। তবে শিশু দুটির মা বাগেরহাট সাব রেজিষ্ট্রি অফিসের পেশকার পদে এবং বাবা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মচারী পদে চাকরি করছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। জানতে চাইলে লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন। তিনটি লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনই বলা সম্ভব নয়। বিস্তারিত আমরা পরে জানাবো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
