|
তারুণ্যের উৎসব; সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() তারুণ্যের উৎসব; সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার(১৭ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে উন্নত করতে নিয়মিত ক্রীড়া চর্চার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুহাঃ জিল্লুর রহমান ও মোহিনী তাবাসসুম,মুফাচ্ছিনুল ইসলাম তপু। সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে ২৭ জন বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
