|
মহেশখালীতে আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
নুরুল করিম, মহেশখালী
|
![]() মহেশখালীতে আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় ছোট মহেশখালী শাহাবুদ্দিন ফুটবল একাদশ বনাম স্পিডবোট ড্রাইভার মালিক সমিতি ফুটবল একাদশ। মনোমুগ্ধকর খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে উভয় দল। পরে ট্রাই বেকারে ৪-৪ গোলে ড্র। দুই দলের খেলোয়াড়দের যৌথ চ্যাম্পিয়ান ঘোষণা করে, ট্রফি ও পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দরা। খেলা দেখতে এ সময় বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক মাঠে ভিড় জমান। স্থানীয় ক্রীড়া প্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলায় মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক হোসেন 'সহ বিএনপির জেলা-উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
