|
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই ১২টি স্মার্টফোন জব্দ
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই ১২টি স্মার্টফোন জব্দ শনিবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের চামুচা গ্রামের গড়ের মাঠ নামক স্থানে একটি ডোবায় ভাসমান অবস্থায় একটি প্যাকেট উদ্ধার করে বিজিবির টহল দল। পরে ওই প্যাকেটে তল্লাশি করে বিভিন্ন মডেলের ১২টি ফোন জব্দ করা হয়। রবিবার (৯ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬/২ এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হবে। তিনি আরো বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
