|
এবার মিরপুরে বাসে আগুন
নতুন সময় প্রতিবেদক
|
![]() এবার মিরপুরে বাসে আগুন পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেয়। এ সময় আশপাশের সবাই আতঙ্কে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি। এখনো আমরা বিস্তারিত জানতে পারিনি। এর আগে সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকালে উত্তরার জসীম উদ্দীন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভার হিটের কারণে এ আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্টসার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়। এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। চলন্ত অবস্থা ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লেগেছে। পরে ড্রাইভার সড়কের পাশে গাড়ি রেখে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। আমরা ঘটনাস্থলে গিয়ে ড্রাইভারকে না পেলেও পরে তার সঙ্গে যোগাযোগ হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
