ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 12 November, 2025, 11:30 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 12 November, 2025, 11:32 AM

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর-৬ সংসদীয় আসন ফিরিয়ে দেয়ার দাবিতে মহানগরীর টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অ'ব'রো'ধ করে বি'ক্ষো'ভ করছেন স্থানীয় এলাকাবাসি।

আজ বুধবার (১২নভেম্বর) সকাল পৌনে ৯টা থেকে এ অবরোধ করে দাবি আদায়ে নানা স্লোগানে বি'ক্ষো'ভ চলমান রেখেছেন দাবি আদায় প্রত্যাশী স্থানীয়রা।

এসময় তাদের হাতে নানা প্লে-কার্ড ব্যানার ফেস্টুন ও প্রতিবাদের লেখা সংবলিত লিফলেট দেখা যায়।

এর আগে সম্প্রতি গাজীপুর জেলা ও মহানগর মিলিয়ে জাতীয় সংসদীয় আসন ৫টি-৬টি করা হয়েছিলো। এরপর হাইকোর্টে এর বিপরীতে রিট করা হয়। ওই রিটের বিপরীতে হাইকোর্টের রায়ে আসন ফের পাঁচটি বহাল করা হয়।

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

এর জেরে ৬আসনের সুবিধাভোগী যারা রয়েছেন তারা মনে করছেব তাদের সুযোগ বঞ্চিত করা হয়েছে। মূলত এমন ধারনা থেকেই তারা গাজীপুর-৬ আসনটি পূনর্বহাল রাখার দাবি জানিয়ে আজ বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

সুবিধাভোগী অবরোধকারীরা সড়কে চলাচলকারী প্রায় ৩৫-৩৬টি জেলার মানুষকে এক প্রকার জি*ম্মি করে তাঁরা তাদের দাবি আদায়ে বি*ক্ষো*ভ আ'ন্দো*লন করছেন। এতে মহাসড়কের মাঝে যানবাহনের টায়ারে অ*গ্নি*সংযোগ করে চলাচলকারীদের বাঁধা সৃষ্টি করা হয়েছে।

স্থানীয় এই আ ন্দোলের মূখে যানচালকেরা তারা তাদের যানবাহন বন্ধ করে সটকে পরেছেন। তাছারা নানা গন্তব্যমূখী যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে রওয়ানা হয়েছেন।

এরি মধ্যে খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরাতে কাজ করছেন বলেও জানিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশের সদস্যরা। পাশাপাশি কাজ করছেন অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status