|
বিএনপির ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: হুম্মাম কাদের চৌধুরী
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() বিএনপির ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: হুম্মাম কাদের চৌধুরী এই প্রতীকই আমাদের প্রতিরোধ, আমাদের আশা। এই নির্বাচনে হাড্ডি-হাড্ডি লড়াই হবে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি- আমাদেরকে কেউ বিভক্ত করতে পারবে না। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মির্জা নাজিম উদ্দিন খোকনের উঠানে এই আয়োজন করা হয়। তিনি বলেন, আমাদের দলের মধ্যে সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষ আছে- হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। হুমাম কাদের চৌধুরী আরও বলেন, আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনের সময় উনার পাঞ্জাবী ঘামে ভিজে যেতো। যত বেশি ঘাম ঝড়তো, তত বেশি ভোট পেতেন তিনি। আজ আমার পাঞ্জাবীও ঘামে ভিজে যাচ্ছে। আপনাদের উপস্থিতি প্রমাণ করছে, হোসনাবাদের সব ভোট ধানের শীষের পক্ষে যাবে ইনশাআল্লাহ। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে মনে হচ্ছে, আমি ইতিমধ্যে নির্বাচনে জয়ী হয়েছি। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি- আমি আমার বাবার সন্তান হিসেবে ও ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ। উঠান বৈঠক শেষে হুমাম কাদের চৌধুরী উপস্থিত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আয়োজক মির্জা নাজিম উদ্দিনের পারিবারিক জিয়াফত অনুষ্ঠানে যোগ দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
