|
র্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() র্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১ র্যাব-১৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ নভেম্বর) রাতে সিপিএসসি ক্যাম্প, র্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল পশ্চিম মুক্তারকুল এলাকার জনৈক ফরিদুল ইসলামের বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. ফরিদুল আলম (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কালো কাঁধব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং চারটি খাকি রঙের কাগজের কার্টনে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ফরিদুল আলমের বাড়ি ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল এলাকায়। তিনি মৃত ছব্বির আহমদের ছেলে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল আলম স্বীকার করেছে যে, সে এবং পলাতক দুই সহযোগী—সুমন ও আব্দুল মান্নান—সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করত। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, “র্যাব মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক সমাজকে ধ্বংস করছে—এ কারণে এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যে কেউ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।” উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ফরিদুল আলমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
