ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 11 November, 2025, 3:53 PM

মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার

মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় থানা ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক সাব্বির আহমেদের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেন তার সহকর্মীরা। পরে কর্তব্যরত চিকিৎসক সাব্বির আহমেদকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত সাব্বিরসহ আরও ৩-৪ জন চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় থাকতেন। যে যার মত কাজে সকালে চলে যান। পরে সাব্বিরের রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে গলায় ফাঁস অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, সাব্বিরকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন, বিষয়টির তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status