|
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫-২০২৭
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫-২০২৭ সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহির ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট এ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ শাহীন, সেক্রেটারি তাসকিন আহমেদ চিশতি, সদস্য ও ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, নির্বাচন কমিশনার ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার হাসিবুর রহমান সোহান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের এ্যাডহক কমিটির সদস্য, সাতক্ষীরা রেড ইউনিটের আজীবন সদস্য, রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ইকবাল কাদির। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
