|
ভূরুঙ্গামারীতে চ্যাম্পিয়ন মা বাবাদের টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভূরুঙ্গামারীতে চ্যাম্পিয়ন মা বাবাদের টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোমবার (১০ নভেম্বর) এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের হল রুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালা পরিচালনা করেন, এসআরএইচ আর টেকনিক্যাল অফিসার প্রতিমা রাণী রায়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আশিকুজ্জামান, চাইল্ড নট ব্রাইড প্রকল্পের ফাইন্যান্স কো-অরডিনেটর মঞ্জুরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার (সই) ফেরদৌস আলম, ফিল্ড ফেসিলিটেটর শফিকুল ইসলাম প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চ্যাম্পিয়ন মা-বাবা ও যুব সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
