|
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলাই বিপ্লব সফল হয়েছে তেমনি ধানের শীষের ভোট বিপ্লব হবে : এমপি প্রার্থী বাপ্পি
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলাই বিপ্লব সফল হয়েছে তেমনি ধানের শীষের ভোট বিপ্লব হবে : এমপি প্রার্থী বাপ্পি কয়রা উপজেলা মহিলাদের নির্বাচনী সাংগঠনিক সভায় খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন করেন এবং মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেন। আর্থিক দিক বিবেচনায় এনে ছাত্রীদের জন্য শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু করে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আপনাদের আন্তরিকতায় বিএনপির স্লোগান তৃণমূলে পৌঁছে দেয়ার মাধ্যমে সকল অপপ্রচারকারী সমাজ ও রাষ্ট্র থেকে বিতরিত হবে।কারণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে জুলাই বিপ্লব সফল হয়েছে, তেমনি আপনাদের মাধ্যমেই এই অঞ্চলে ধানের শীষের ভোট বিপ্লব হবে। কয়রা উপজেলা মহিলাদলের সহ-সভাপতি ফাতেমা খাতুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রোজিনা আক্তারের সঞ্চালনায় ৮ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় কয়রা উপজেলা বিএনপি অফিসে অনুষ্ঠিত হয়। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম মোস্তফা, মাহফুজা খানম, রুবিনা আক্তার, জেসমিন আরা, নূরুননাহার, আয়েশা খাতুন, শাহানাজ পারভীন, পারভীন সুলতানা, মারুফা আক্তার, তাহরিমা সুলতানা প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
