|
সুনীল ছেত্রী ছাড়াই বাংলাদেশে আসছে ভারত
নতুন সময় ডেস্ক
|
![]() সুনীল ছেত্রী ছাড়াই বাংলাদেশে আসছে ভারত এ ম্যাচটি গ্রুপ ‘সি’-এর নিয়মরক্ষার লড়াই, কারণ দুই দলই আগেই বাছাই থেকে ছিটকে গেছে। তাই তরুণদের সুযোগ করে দিতে নতুন করে দল সাজিয়েছেন কোচ খালিদ। ১৫ নভেম্বর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বেঙ্গালুরুতে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে ভারতের প্রস্তুতি ক্যাম্প। ভারতের দলে ফরোয়ার্ড হিসেবে আছেন ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি এবং বিক্রম প্রতাপ সিংহ। গোলরক্ষক হিসেবে ডাকা হয়েছে গুরপ্রীত সিংহ সান্ধু, হৃত্বিক তিওয়ারি ও সাহিলকে। ডিফেন্সে রয়েছেন সন্দেশ ঝিঙ্ঘান, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস, পরমবীর ও রাহুল বেকে। মিডফিল্ডে সুযোগ পেয়েছেন আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্ডেজ, লালরেমলুঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিংহ নওরেম, নিখিল প্রভু ও সুরেশ সিংহ ওয়াংজাম। এর আগে ভারতের মাঠে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছিল। বর্তমানে দুই দলই ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৩য় ও ৪র্থ স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষে আছে হংকং ও সিঙ্গাপুর, সমান ৮ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে হংকং। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
