|
জাবি শিক্ষিকার বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত নেতার মামলা
মো. সিয়াম হোসেন
|
![]() জাবি শিক্ষিকার বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত নেতার মামলা মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলা দায়ের করেন অধ্যাপক জাহিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব। মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ অক্টোবর গাজী টিভির এক টকশো অনুষ্ঠানে সঞ্চালক কাজী জেসিনের উপস্থিতিতে ড. নাহরিন ইসলাম খান দাবি করেন, “সিরাজগঞ্জ জেলা জামায়াতের নেতা জাহিদুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেছে, তাই তাদের স্ত্রীদের প্রতি জামায়াতের অধিকার আছে।” এ সময় অনুষ্ঠানে উপস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিবের সঙ্গে আলোচনার সময় তিনি ওই বক্তব্যের ব্যাখ্যাও চান। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়াতে ও ভোটের পরিবেশ প্রভাবিত করতে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। এটি সম্পূর্ণ মনগড়া ও মানহানিকর বলে দাবি করেন বাদী। বাদী অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, “আমার সামাজিক মর্যাদা নষ্ট করার জন্যই এ ধরনের মিথ্যা মন্তব্য প্রচার করা হয়েছে। তাই আদালতের দ্বারস্থ হয়েছি।” বাদীর আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম জানান, আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং পরবর্তী পদক্ষেপের নির্দেশ দেবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
