|
সুপারসনিক বিমানের সফল পরীক্ষা, কী আছে এতে
নতুন সময় ডেস্ক
|
![]() সুপারসনিক বিমানের সফল পরীক্ষা, কী আছে এতে বিমানটি ঘণ্টাখানেক আকাশে ওড়ার পর এটি নাসার আর্মস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টারের কাছে একটি এয়ার ফোর্স বেসে নিরাপদে অবতরণ করে। এ সময় বাণিজ্যিক এই বিমানটির সঙ্গে নাসার একটি চেজ প্লেনও ছিল। সুপারসনিক বিমানটিতে অনন্য এক নকশা জুড়ে দেওয়া হয়েছে। কারণ, এ ধরনের বিমানে শব্দের মাত্রা থাকে অসহনীয়। ফলে এ বিষয়টি মাথায় রেখে শব্দের মাত্রা এমনভাবে কমিয়ে আনা হয়েছে, যেমন একটি গাড়ির দরজা জোরে বন্ধ করতে যে শব্দ শোনা যায়। সেই শব্দই এখানে উৎপন্ন হবে। সুপারসনিক এই বিমানটি তৈরিতে ২০১৮ সাল থেকে নাসা লকহিড মার্টিনকে অন্তত ৫১৮ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। বিমানটির নকশা তৈরির করার পর বাস্তবে রূপ দেওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য। একক ইঞ্জিনবিশিষ্ট এই বিমানটির দৈর্ঘ্য ১০০ ফুট বা ৩০ মিটার। এটির পরীক্ষামূলক উড্ডয়নের সময় গতি ছিল ঘণ্টায় ২৩০ মাইল বা ৩৭০ কিলোমিটার। এ ছাড়া উড্ডয়নের সময় এর উচ্চতা ছিল ১২ হাজার ফুট। তবে লকহিড মার্টিনের তথ্যানুযায়ী, এক্স-৫৯ বিমানটি ৫৫ হাজার ফুট উচ্চতায় ঘণ্টায় ৯২৫ মাইল বা ১ হাজার ৪৯০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম, যা সাধারণ যাত্রীবাহী বিমানের তুলনায় দ্বিগুণ উচ্চতায় এবং প্রায় দ্বিগুণ গতিতে উড়তে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
