ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
বড় লোকসানে প্রিমিয়ার ব্যাংক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 October, 2025, 3:58 PM

বড় লোকসানে প্রিমিয়ার ব্যাংক

বড় লোকসানে প্রিমিয়ার ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) থাকলেও চলতি প্রান্তিকে ব্যাংকটি বড় ধরনের লোকসানে পড়েছে।

রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৯ পয়সা। যেখানে গত বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ছিল ৪৪ পয়সা।

এ ছাড়া চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) মোট শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৫ টাকা ৪৯ পয়সা। গত বছর এ সময় শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৩ পয়সা। বিশ্লেষণে দেখা গেছে, মুনাফা থেকে লোকসানে যাওয়ার এ ধারা ব্যাংকের আর্থিক চাপে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

চলতি সময়ে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ১৫ পয়সা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রিমিয়ার ব্যাংক। তালিকাভুক্তির পর এটাই প্রথমবার লভ্যাংশ না দেওয়ার ঘোষণা আসে।

১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘদিন ব্যাংকটি আওয়ামী লীগ নেতা এইচ.বি.এম. ইকবাল ও তাঁর পরিবারের নিয়ন্ত্রণে থাকলেও গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকের পরিচালনা বোর্ডে বড় রদবদল হয়। বাংলাদেশ ব্যাংক পর্ষদ ভেঙে নতুন একজন শেয়ারধারী পরিচালক ও পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়।

লোকসান ও লভ্যাংশ না দেওয়ার ঘোষণার পর সময়কালীন ঢাকার শেয়ারবাজারে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দরপতনও দেখা যায়।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status