ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কয়রায় পুষ্টি বিষয়ক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
আবির হোসেন, কয়রা
প্রকাশ: Wednesday, 22 October, 2025, 6:29 PM

কয়রায় পুষ্টি বিষয়ক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

কয়রায় পুষ্টি বিষয়ক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

খুলনার কয়রা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সভায় কারিগরি সহায়তা প্রদান করে উন্নয়ন সংস্থা উত্তরণ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গেইন বাংলাদেশের পুষ্টি এমএসপি ও প্রকল্প কর্মকর্তা ড. মো. মনির উদ্দিন। তিনি বলেন, “পুষ্টি নিয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি, খাদ্যের মান উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণের মধ্যে পুষ্টি জ্ঞানের প্রসার সময়োপযোগী একটি পদক্ষেপ।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। তিনি বলেন, “পুষ্টি নিয়ে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপজেলার জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারুণ রায়, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. শুভ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রমনিয়াম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভুদার চন্দ সানা, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিউল্যাহ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু, উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মো. মোক্তার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা।

বক্তারা বলেন, গ্রামীণ জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা তৈরি ও সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলায় সরকারি-বেসরকারি উদ্যোগ আরও বিস্তৃত করা দরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status