ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
গাজীপুরের শ্রীপুরে সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 October, 2025, 10:05 PM

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে রাস্তা নির্মাণের অনিয়মের অভিযোগের তথ্য যাচাইয়ে সরেজমিনে ঘটনাস্থলে যাওয়ায় এক সাংবাদিকের পা ভেঙে ফেলা ও গণধোলাই দেওয়ার হুমকি দিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। সোমবার (২০অক্টোবর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বিএনপি নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন হুমকি পাওয়া স্থানীয় সাংবাদিক। ওই সাংবাদিকের নাম শিহাব খান। তিনি সংবাদভিত্তিক টিভি চ্যানেল এটিএন নিউজের শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযুক্ত বিএনপি নেতা হলেন, মো. নুরে আলম (৫০), নুর আলম উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। তিনি গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং গাজীপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। অপর অভিযুক্ত মো. কাজল (২৮), সে নুরে আলমের ছেলে।

ফোন করে সাংবাদিককে হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ডে শোনা যায়, সাংবাদিককে অকথ্য ভাষায় হুমকি দিচ্ছেন নুরে আলম। তিনি বলেন, ‘আপনে কে জানি? আমহেরা যে বাটপার অইছুইন না, এই এলাকায় ঢুকলে ঠেঙের নালা ভাইঙ্গালাম। তর মতো সাংবাদিকরে আমি…যেহানই পায়াম তরে শ্রীপুর থানার মধ্যে, বাইরাইয়া ঠ্যাং ভাইঙ্গালাম।’

একপর্যায়ে মুঠোফোনে পাশে থাকা তাঁর ছেলে কাজল মুঠোফোন নিয়ে কথা বলেন। তিনিও সাংবাদিককে হুমকি দেন। কথাবার্তার একপর্যায়ে পাশে থাকা নুরে আলমকে বলতে শোনা যায়, ‘এই সাংবাদিক তো গণধোলাই চাইতাছে।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিএনপি নেতা নুরে আলম দাবি করেন, তিনি সাংবাদিককে গালাগাল করেননি, কথা কাটাকাটি হয়েছে। তিনি বলেন, ‘না, এমনেই কথা কাটাকাটি হইছে আর কী। তারে হুমকি দেওয়া হয় নাই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status