ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে ইজিবাইক ছিনতাই চালককে স্প্রে করে অচেতন করার অভিযোগ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Monday, 20 October, 2025, 3:50 PM

যশোরে ইজিবাইক ছিনতাই চালককে স্প্রে করে অচেতন করার অভিযোগ

যশোরে ইজিবাইক ছিনতাই চালককে স্প্রে করে অচেতন করার অভিযোগ

যশোরের হামিদপুর মাঠ এলাকা থেকে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক স্প্রে ব্যবহার করে চালককে অচেতন করে তার ব্যবহৃত ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। আহত ইজিবাইক চালক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ইজিবাইক চালকের নাম হানিফ হোসেন বয়স (২২)। তিনি যশোর বাঘারপাড়া উপজেলার ইন্দ্ররা গ্রামের আকরাম মীরের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, আজ হানিফ হোসেন ইজিবাইক নিয়ে  সন্ধ্যার আগ মুহূর্ত যাচ্ছিলেন। 

পথিমধ্যে যশোর হামিদপুর মাঠ এলাকার দাউদ মোল্লার কালভার্টের কাছে পৌঁছালে যাত্রীর বেশে থাকা ছিনতাইকারীরা তাকে চেতনা নাশক স্প্রে করে অচেতন করে দেয়। এরপর ছিনতাইকারীরা তার ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা অচেতন অবস্থায় হানিফ হোসেন কে উদ্ধার করেন এবং দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status