ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএ’র উদ্যোগে রোড শো অনুষ্ঠিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 19 October, 2025, 9:31 PM

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএ’র উদ্যোগে রোড শো অনুষ্ঠিত

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএ’র উদ্যোগে রোড শো অনুষ্ঠিত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে 'জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২০২৫' উদযাপনের অংশ হিসেবে একটি রোড শো অনুষ্ঠিত হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এই রোড শো শুরু হয়। ট্রাফিক বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরার যৌথ প্রয়াসে আয়োজিত এই রোড শোতে স্থানীয় জনগণ ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। 

বিআরটিএ খুলনার বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই রোড শো'তে পথচারী, যাত্রী এবং যানবাহন চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং এর মাধ্যমে সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন। 
সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। এই অবস্থায় জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক নিয়ম মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। রোড শোতে অংশগ্রহণকারীরা এই ধরনের উদ্যোগকে আরো সম্প্রসারিত করার আহ্বান জানান। 

সাতক্ষীরার স্থানীয় মানুষ ও সাধারণ জনগণ বিআরটিএ’র এই কার্যক্রমকে সাড়া জাগিয়েছে। এসময তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়বে, যা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সহায়ক হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status