|
তেঁতুলিয়া নদীতে নৌ পুলিশের ধাওয়া খেয়ে ঝাঁপ দেওয়া যুবকের লাশ ৩ দিন পর উদ্ধার
মোঃ আল আমিন আকন
|
![]() তেঁতুলিয়া নদীতে নৌ পুলিশের ধাওয়া খেয়ে ঝাঁপ দেওয়া যুবকের লাশ ৩ দিন পর উদ্ধার স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইলিশ আহরণ ও বিক্রিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাসেল খান তিন বন্ধুকে নিয়ে একটি ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। এসময় নৌ পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া দিলে আতঙ্কিত হয়ে রাসেল নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তিন দিন পর মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখা যায়। নিহত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন এবং স্থানীয় বড় ডালিমা ব্রিজ সংলগ্ন এলাকায় তার একটি দর্জির দোকান ছিল। মৃত্যুর পর তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
