সংসদ নির্বাচনের ভোটগ্রহণে অনিয়ম নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ঢাকা মেট্রোপলিটন চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় কামাল হোসেনকে প্রধান বিচারক করার প্রস্তাব করা হয়।
বৈঠক শেষে বিষয়টি জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। তবে, ড. কামাল হোসেন বলেন, গণশুনানি প্রধান বিচারক কে হবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি।