ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩
কক্সবাজারের লিংকরোডে ফুটপাত ও সড়ক দখলে দীর্ঘ যানজট
রোমানা আক্তার, কক্সবাজার
প্রকাশ: Saturday, 4 October, 2025, 1:30 PM

কক্সবাজারের লিংকরোডে ফুটপাত ও সড়ক দখলে দীর্ঘ যানজট

কক্সবাজারের লিংকরোডে ফুটপাত ও সড়ক দখলে দীর্ঘ যানজট

কক্সবাজারের ব্যস্ততম লিংকরোড এখন যানজটের আখড়ায় পরিণত হয়েছে। বিশেষ করে তেরাস্তা মোড়ের প্রধান সড়ক দখল করে রেখেছে সিএনজি, টমটম, ত্রি-হুইলার, বাস-মিনিবাসসহ বিভিন্ন যানবাহন। পাশাপাশি ফুটপাতও হকারদের দখলে চলে যাওয়ায় জনসাধারণের চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, যানবাহনের দীর্ঘ লাইন ও জনদুর্ভোগে ভুগছে সাধারণ মানুষ। উখিয়া-টেকনাফে প্রায় ৫ লাখ স্থানীয় ও ১৫ লাখ রোহিঙ্গাসহ এনজিও-আইএনজিওতে কর্মরত প্রায় পাঁচ হাজার চাকরিজীবীর যাতায়াত এই সড়ক দিয়েই। ফলে প্রতিদিনই এই লিংকরোডে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

ভুক্তভোগীরা জানান, কিছুদিন আগে প্রশাসন ফুটপাত দখলমুক্ত করলেও আবারও মসজিদ ও অন্যান্য অজুহাতে ফুটপাত দখল হয়ে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে অবৈধ সিন্ডিকেটের দাপট। আগে আনোয়ার সিন্ডিকেট থাকলেও বর্তমানে ‘মুহাম্মদ আলী চক্র’ এ এলাকার দখল নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে। তাদের মদদেই মহাসড়ক ও ফুটপাত দখল করে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

কক্সবাজারের লিংকরোডে ফুটপাত ও সড়ক দখলে দীর্ঘ যানজট

কক্সবাজারের লিংকরোডে ফুটপাত ও সড়ক দখলে দীর্ঘ যানজট

এর ফলে উখিয়া-টেকনাফের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও চাকরিজীবীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে, যার কারণে একাধিক মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক খসরু বলেন, অচিরেই লিংকরোড ও ফুটপাত দখলমুক্ত করা হবে। ট্রাফিক সেন্ট্রি অফিস না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status