|
পুলিশকে কামড়ে আদালত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() পুলিশকে কামড়ে আদালত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার গ্রেপ্তার আসামির নাম মো. শরিফুল ইসলাম (২৮)। তিনি দিনাজপুর জেলার নবাবপুর থানার হরিপুর গ্রামের শফিক আহমেদের ছেলে। তিনি হত্যা মামলার আসামি। র্যাব জানায়, ২০১৮ সালের ২৩ জানুয়ারি মুক্তিপণ না পেয়ে জিসান হোসেন নামের এক কিশোরকে হত্যা মামলার আসামি তিনি। রাজধানীর খিলগাঁও থানায় এ ঘটনা ঘটে। এ মামলায় আসামি শরীফুল ইসলাম ছয় বছর কারাগারে ছিলেন। চলতি বছরের ১৯ জুন মামলার শুনানির দিন তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। সেদিন দুপুরে শুনানি শেষে কারাগারে নেওয়ার পথে পুলিশ কনস্টেবলের হাতে কামড় দিয়ে পালিয়ে যান তিনি। পরে রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে ফেনী মডেল থানা-পুলিশের হস্তান্তর করা হয়েছে। জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ঢাকার কোতোয়ালি থানা-পুলিশ আসামিকে ফেনীর মডেল থানা থেকে তাদের জিম্মায় নিয়ে গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
