|
গাজা অভিমুখী ফ্লোটিলায় উড়ছে বাংলাদেশের পতাকা
নতুন সময় ডেস্ক
|
![]() গাজা অভিমুখী ফ্লোটিলায় উড়ছে বাংলাদেশের পতাকা নৌবহরের একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। সেখান থেকে লাল সবুজের পতাকা হাতে ছবিও শেয়ার করেছেন তিনি। এদিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ বহরকে আটকাতে তৎপরতা শুরু করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ইসরায়েলের নৌবাহিনী। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণসামগ্রী বহন করে নিয়ে যাওয়া এই জাহাজ বহরটি বর্তমানে গাজার কাছাকাছি রয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্যতম মুখপাত্র ওয়ায়েল নাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। গাজাকে অবরুদ্ধ করে যখন মানবিক সহায়তা প্রবেশ পুরোপুরি বন্ধ করে গণহত্যায় মেতে উঠেছে ইসরায়েল বাহিনী। ঠিক তখন বিশ্বের শীর্ষ নেতাদের নীরব ভূমিকা পালন করা দেখে জাগ্রত হয়েছেন বিশ্বের বেশকিছু কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও মানবাধিকার কর্মীরা। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তারা গাজায় পৌঁছে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে বিশ্ব নেতাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে চান। ভূমধ্যসাগর থেকে সুমুদ ফ্লোটিলাকে হঠাতে গত কয়েক দিন ধরে তৎপরতা শুরু করে ইসরায়েল নৌবাহিনী। কিন্তু শেষ পর্যন্ত তারা নৌবহরটিকে আটকাতে ব্যর্থ হয়। ফলে বৃহস্পতিবারের মধ্যেই হয়তো গাজার উপকূলে ভিড়বে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজবহর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
