ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
স্ত্রীর অভিযোগে তদন্ত শুরু এসআই মজিদের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 September, 2025, 9:19 PM

স্ত্রীর অভিযোগে তদন্ত শুরু এসআই মজিদের

স্ত্রীর অভিযোগে তদন্ত শুরু এসআই মজিদের

বাগমারা থানার এসআই আব্দুল মজিদ বিরুদ্ধে পুলিশ সুপারের কার্যালয়ে দাখিলকৃত অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এসআই আব্দুল মজিদের ছোট স্ত্রী নানা অভিযোগ তুলে সম্প্রতি রাজশাহী পুলিশ সুপারের কার্যালয় লিখিত অভিযোগ করেন। স্ত্রীর করা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। 

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাগমারা থানায় কর্মরত এসআই আব্দুল মজিদ। ২০২৩ সালের শেষ দিকে গনিপুর ইউনিয়নের মহব্বতপুরে একটি মামলার তদন্তে গিয়ে তার বর্তমান তৃতীয় স্ত্রীর সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে মজিদ নিয়মিত ফোনে যোগাযোগ শুরু করেন। তার দুই স্ত্রী মারা গেছে বলে পরিচয় দেয়। 

ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে বগুড়ায় একটি হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত যাপন করেন। পরবর্তীতে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে করেন তারা। বিয়ের পর রাজশাহী কোর্ট এলাকার বিদ্যা স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

তবে কিছুদিনের মধ্যেই প্রকাশ পায় মজিদের পূর্বের দুই স্ত্রী জীবিত আছেন। একপর্যায়ে চাকরি হারানোর ভয় দেখিয়ে পাঁচ মাসের মাথায় ছোট স্ত্রীকে তালাক দেন এসআই মজিদ। 

তালাকের কিছুদিন পর পুনরায় যোগাযোগ শুরু করেন এসআই আব্দুল মজিদ। ভুল স্বীকার করে আবারও বিয়ের প্রস্তাব দেন। পরে ২০২৫ সালের ২ মে বগুড়ায় পাঁচ লাখ টাকা মোহরানা ধার্য করে দ্বিতীয়বারের মতো ওই তরুণীকে বিয়ে করেন মজিদ।

এরপর থেকে তিনি ওই স্ত্রীর সঙ্গেই বসবাস শুরু করেন। তবে সংসার টিকিয়ে রাখার শর্তে স্ত্রীর কাছ থেকে তিন লাখ টাকা আদায় করেন এবং পরবর্তীতে আরও টাকা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে এসআই মজিদ নানা হুমকি ধামকি দেন।

অভিযোগে আরো উল্লেখ করা হয়  এসআই মজিদ তার স্ত্রীকে হুমকি দিয়ে আসছে। সে পুলিশে চাকরি করে তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে কোনো লাভ হবে না। অভিযোগ করলে উল্টো ক্ষতি হবে। যেকোনো সময় বাসা থেকে তুলে নিয়ে যেতে পারি, তখন পৃথিবীতে তোমার কোনো চিহ্নও থাকবে না।

অভিযোগে আরো জানা গেছে, একটি স্ত্রী থাকার পরেও এসআই আব্দুল মজিদ তার বাড়ির কাজের মেয়েকে বিয়ে। কাজের মেয়েকে বিয়ে করার পরেই দূরত্বের সৃষ্টি হয় তার প্রথম স্ত্রীর সাথে। প্রথম স্ত্রীর ২ সন্তান রয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীরও রয়েছে দুই সন্তান। তবে সর্বশেষ স্ত্রীর কোন সন্তান নেই। 

সর্বশেষ স্ত্রীকে কয়েক মাসের ব্যবধানে দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ করেন তিনি। এসআই আব্দুল মজিদের প্রতারণা ও বহুবিবাহ ও হুমকি ধামকির দেয়ার ঘটনায় প্রমাণিত হয়েছে তদন্তে।

অভিযোগ তদন্তের বিষয়ে রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার এর নিকটে জানতে চাইলে তিনি বলেন, স্ত্রীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসআই আব্দুল মজিদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপূজার কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status