ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত চার, আহত অন্তত আরো পাঁচ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 29 September, 2025, 8:35 PM

গাজীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত চার, আহত অন্তত আরো পাঁচ

গাজীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত চার, আহত অন্তত আরো পাঁচ

গাজীপুর মহানগরীর পুবাইল থানা সমরসিং এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৯সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ওই এলাকার হাবিব পাম্পের সামনে বাইপাস টু গাউসিয়া গামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শান্ত (১৫) ও লিখন (২১)। পুলিশ জানায়, বেপরোয়া ও দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় তারা অসাবধানতাবশত মহাসড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান দুই আরোহী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলাম জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নিহতরা হলেন— এমদাদুল হক (৫৫) এবং একজন অজ্ঞাতপরিচয় নারী। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

সোমবার সকাল ৮টার দিকে মহানগরীর ইউটা গার্মেন্টস এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর সদর থানার ওসি মেহেদি হাসান জানান, ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সাথে উল্টো দিক থেকে আসা যাত্রীবোঝাই অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। এ সময় আহতাবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবুল ফজল বলেন, সকালে দুর্ঘটনায় নিহত দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে পাঁচজন আহত রোগী ভর্তি আছেন এবং তাঁদের চিকিৎসা চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status