ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ১জন এতিম ও তার বিধবা মাকে প্রভাষকের মানুষিক নির্যাতনের অভিযোগ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 29 September, 2025, 8:27 PM

কুড়িগ্রামে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ১জন এতিম ও তার বিধবা মাকে প্রভাষকের মানুষিক নির্যাতনের অভিযোগ

কুড়িগ্রামে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ১জন এতিম ও তার বিধবা মাকে প্রভাষকের মানুষিক নির্যাতনের অভিযোগ

কুড়িগ্রামে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে  ১জন এতিম ও তার বিধবা মাকে ১জন প্রভাষকের মানুষিক নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

আজ ২৮ সেপ্টেম্বর সকালে সরেজমিন গিয়ে এলাকাবাসীর তোপের মুখে পড়তে হয় মিডিয়া প্রতিনিধিদের। এলাকাবাসী আলাউদ্দিন আহমেদ সাজুর সাফ কথা এদেশে আইন থাকলেও আইন প্রয়োগকারীদের সময়ক্ষেপন, অনিহা এবং সরবপরি অসদুপায় অবলম্বনের কারণে সাধারণ মানুষজন আজ বিপদাপন্নে দিনাতিপাত করছে। মিডিয়া ওয়ালারা যতোই সংবাদ প্রকাশ করুক না কেন আমরা সবাই তাদের হাতে জিম্মি হয়ে পড়েছি। যেমন জিম্মি হয়ে পড়েছে এলাকার এতিম বিপ্লব ও তার বিধবা মা। থাকার ঘরে ফাঁটল ও ধ্বসে যাওয়ার দৃশ্য দেখে প্রতিদিন মানুষিক নির্যাতনে তাদের দিন যাপন করতে হচ্ছে।

এলাকাবাসী আঃরশিদ, আনিছুর রহমান, আরিফুর ইসলাম আরিফ ও কুলসুম বেগম ক্ষোভ প্রকাশ করে জানান, কুড়িগ্রাম পৌরসভার কালি বকসী ভেলাকোপা ৬ নং ওয়ার্ডের মৃতঃ শহিদুল ইসলামের রেখে যাওয়া সাড়ে ৭ শতক বসত ভিটায় তার একমাত্র এতিম পূত্র বিপ্লব ও স্ত্রী  বিউটি বেওয়া বসবাস করে আসছেন। 

ওই বসত ভিটার ৩ শতক জমি নিজের দাবী করে দখলে নিয়ে পৌরসভার অনুমোদন বিহীন অবৈধ ভাবে বহুতল ভবন নির্মাণের পায়তারা করছেন কুড়িগ্রাম খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ- এর প্রভাষক গোলাম রব্বানী ( নয়ন)। 

এ বিষয়ে এতিম পূত্র বিপ্লব পৌর প্রশাসক বরাবর তাদের জমি জরিপের জন্য জরিপ কেস নং- ১১২৪- ২৫ দায়ের করলে উক্ত জমি জরিপে গত ৮/৭/২৫ পৌর প্রশাসকের স্বাক্ষরিত পত্রের নির্দেশ মতে ২২/৭/২৫ সকাল সাড়ে ১০ টায় দিন ধার্য করা হলেও  পৌর সার্ভেয়ারের অনুপস্থিতির কারণে সার্ভে কাজ করা হয়নি। 

অপরদিকে প্রভাষক নয়ন জরুরি ভিত্তিতে বিবাদমান ওই জমিতে বহুতল ভবন নির্মান কাজ শুরু করলে এতিম বিপ্লব কোন উপায়অন্ত না দেখে পূনঃরায় গত ৩১/৭/২৫ ইং তারিখ পৌরসভা কর্তৃক অনুমোদন ব্যতিরেকে আবাসিক বহুতল ভবনের নির্মাণ কাজ জরুরি ভিত্তিতে বন্ধের আবেদনের প্রেক্ষিতে ওই দিনই পৌর কর্তৃপক্ষ গত ৩১/৭/২০২৫ ইং তদন্ত স্বাপেক্ষে পৌর প্রশাসক গত ৩/৮/২৫ ইং পত্র মোতাবেক প্রভাষক নয়নকে নির্মান কাজ বন্ধের নির্দেশ প্রদান করেন। 

পত্র পাওয়ার পরপর প্রভাষক নয়ন নির্মান কাজের অনুমতি নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন এবং অনুমতি নেয়ার জন্য পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করতে থাকলে এতিম বিপ্লব গত ১২ আগষ্ট/২০২৫  জমি দখল করে অনুমতি বিহীন নির্মাণ কাজ ও প্লান অনুমোদন না দেয়ার জন্য কুড়িগ্রাম পৌর প্রশাসক বরাবর পূনঃরায় আবেদন করে। এরি মধ্যে এতিম বিপ্লব ও তার বিধবা মা বিউটি  বেগম তাদের জমি পরিমাপের জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। 

কুড়িগ্রাম পৌরসভার সার্ভেয়ার গত ২২/৭/২৫ ইং সার্ভের জন্য অনুপস্থিত থাকলেও গত ২৪/৭/২৫ উক্ত জমি সার্ভে করলেও জমিতে সিমানা নির্ধারণ কিংবা মাঠ পর্যায়ের সার্ভে রিপোর্ট বাদীকে প্রদান করেনি।

কেন সার্ভে রিপোর্ট প্রদান করা হয়নি জানতে চাইলে এ ব্যাপারে কুড়িগ্রাম পৌরসভার সার্ভেয়ার রূপলাল দাশ বলেন, পৌর প্রশাসকের নির্দেশ মতে মাঠ পর্যায়ে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য বাদীর কাছে কোন প্রকার খুটি বসানো কিংবা কোন লিখিত সার্ভে কপি না দেয়ার লিখিত অনুমতি নিয়ে সার্ভে করা হয়েছে। বাদীর কাছে এধরণের লিখিত নিয়ে কোন সার্ভে করার নিয়ম আছে কিনা জানতে চাইলে, সার্ভেয়ার বলেন, পৌর প্রশাসক ছুটিতে আছেন, তিনি আসলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অপরদিকে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, পৌরসভার অনুমতি ব্যতিরেকে কেউই পৌর এলাকায় বহুতল ভবন নির্মাণ করলে আইন বহির্ভূত কাজ হবে। 

এদিকে সরে জমিন গিয়ে দেখা গেল উল্লিখিত বিরোধপূর্ণ জমিতে পৌরসভার অনুমতি ব্যতিরেকে বহুতল ভবনের নির্মাণ কাজ করায় এতিম বিপ্লব ও তার মায়ের থাকার ঘরে ভাঙ্গন দেখা দিয়েছে। ঘরের জানালা খোলা যায় এমন কোন জায়গা না রেখে দশ ইঞ্চির দেয়াল দেয়া হয়েছে।

বিরোধপূর্ণ জমির বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেন আপনি বহুতল ভবন নির্মাণ করছেন জানতে চাইলে প্রভাষক নয়ন সাফ জানান, আমার জায়গায় আমি যা খুশি করি কাউকে জবাব দেব না। কেউ বারাবাড়ি করলে মামলার হুমকিও প্রদান করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status