ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ফেনী সদর বালিগাঁও ইউনিয়নে সমন্বয়কের হাতে জুয়া সমন্বয়ক কমিটি বুয়া এই স্লোগানে উত্তাল
রহিম আলী জাবেদ, ফেনী
প্রকাশ: Monday, 29 September, 2025, 7:42 PM

ফেনী সদর বালিগাঁও ইউনিয়নে সমন্বয়কের হাতে জুয়া সমন্বয়ক কমিটি বুয়া এই স্লোগানে উত্তাল

ফেনী সদর বালিগাঁও ইউনিয়নে সমন্বয়কের হাতে জুয়া সমন্বয়ক কমিটি বুয়া এই স্লোগানে উত্তাল

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবদলের নবগঠিত সমন্বয়ক কমিটিকে কেন্দ্র করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে একতরফাভাবে গঠনতন্ত্রবহির্ভূতভাবে কমিটি ঘোষণা করেছে 

উপজেলা যুবদল এর আগে পাঁচ সদস্যের একটি প্রস্তাবিত কমিটি জেলা দপ্তরে জমা দিয়েছিল। ওই প্রস্তাবে নুর হোসেন খানকে আহ্বায়ক এবং শফিকুর রহমান স্বপনকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছিল। তবে সেই প্রস্তাব উপেক্ষা করে সম্প্রতি নতুন সমন্বয়ক কমিটি ঘোষণা করে জেলা যুবদল

ত্যাগী নেতারা অভিযোগ করেন, নবঘোষিত কমিটির বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে সমন্বয়ক মো. হানিফের বিরুদ্ধে জুয়া খেলা ও পুলিশ সোর্স হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। এছাড়া ১০ নং সদস্য মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মহিপাল ছাত্র হত্যা মামলার আসামি জিয়া উদ্দিন বাবলুর সঙ্গে আঁতাতের অভিযোগ রয়েছে। ৩৪ নং সদস্য মো. ইকবাল বহিষ্কৃত খুনি বাবলুর সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।

এছাড়া ৩৫ নং সদস্য আবু নাছের মুরাদ শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়েছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে। নবগঠিত কমিটির আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধেও নানান বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠে এসেছে

এ পরিস্থিতিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন তাদের দাবি, বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে যোগ্য ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করতে হবে। প্রস্তাবিত কমিটির আহ্বায়ক নুর হোসেন খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল অভিযোগ করেন এই কমিটি দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

অন্যদিকে প্রস্তাবিত কমিটির সদস্য সচিব শফিকুর রহমান বলেন গঠনতন্ত্রবিরোধীভাবে অভিযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ঘোষিত সমন্বয়ক কমিটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status