ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম নাগেশ্বরীতে ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 29 September, 2025, 7:08 PM

কুড়িগ্রাম নাগেশ্বরীতে ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

কুড়িগ্রাম নাগেশ্বরীতে ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা দিঘিরপাড় থেকে ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের লোকজন জানান, গত রাত ১১ টার পর নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি উপজেলার দিঘীর পাড় নাখরাজ এলাকার বাসিন্দা বুলু মিয়া। আজ সকালে দিঘীর পাড়ের পূর্বদিকে ২০০ গজ দূরে তার মৃতদেহদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে লাশ মর্গে পাঠিয়েছে।

পরিবারের লোকজন জানায়, বুলু মিয়া যখন বাড়ি থেকে বের হয় তখন তার পরনে লুঙ্গি ও ফতুয়া এবং সঙ্গে মোবাইল ফোন ছিলো। লাশ উদ্ধারের সময় শুধু তার পরনে লুঙ্গি ছিলো। তারা ধারনা করে জানান,  বুলু মিয়াকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছে। এদিকে লাশ উদ্ধারের সময় পুকুর থেকে সাইকেল সহ বস্তা ভর্তি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্ট ও অন্যসব বিষয় তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status