ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 29 September, 2025, 6:49 PM

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম" শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় জেলা পর্যায়ে কর্মশালার অংশ হিসেবে কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 কর্মশালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সময়কাল ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত মোট ১৮ কার্যদিবসের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং একই সাথে 
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর আহবান জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে 
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।

কর্মশালাটি সঞ্চালন করেন, কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মো. শাহজাহান, এসময় অন্যদের মধ্য আলোচনা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, ইসলামী ফাউন্ডেশন কুড়িগ্রামের উপ- পরিচালক আব্দুর রাজ্জাক রনি, উপ- পরিচালক (ক্রয় ও বিতরণ), গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার রিয়াদুল ইসলাম। কুড়িগ্রামের
মেডিকেল অফিসারও  বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আতিকুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status