ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
উন্নয়ন প্রকল্প নিয়ে অপপ্রচারের অভিযোগ দেবহাটা মানববন্ধন
মোঃ আলফাত হোসেন , সাতক্ষীরা
প্রকাশ: Monday, 29 September, 2025, 6:32 PM

উন্নয়ন প্রকল্প নিয়ে অপপ্রচারের অভিযোগ দেবহাটা মানববন্ধন

উন্নয়ন প্রকল্প নিয়ে অপপ্রচারের অভিযোগ দেবহাটা মানববন্ধন

দুটি পত্রিকায় প্রকাশিত রিপোর্টের প্রতিবাদে সাতক্ষীরার দেবহাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের পারুলিয়া বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন সিদ্দিকী।
আবুল কাদের মহিউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা অলিউল ইসলাম, মহিউদ্দিন ময়না, আসাদুজ্জামান মুকুল, ইমাদুল হক, গোলাম ফারুক বাবুসহ আরো অনেকে।

মানববন্ধনের উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, ইমাদুল ইসলাম, বুলবুল আহমেদ, আবিরুজ্জামান, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মুসা, অসীম ঘোষ মেম্বার। মানববন্ধনে বক্তারা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও জেলার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পরে বর্তমান সরকার যখন সাতক্ষীরার উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে তখন একটি মহলের গাত্রদহ শুরু হয়েছে। বক্তারা প্রকাশিত সংবাদ মিথ্যা হিসেবে উল্লেখ করে একটি পত্রিকা বর্জনের আহবান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status