ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
খাগড়াছড়ি ইস্যুতে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 September, 2025, 5:26 PM

খাগড়াছড়ি ইস্যুতে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার

খাগড়াছড়ি ইস্যুতে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার

বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন জারি করে ১৪৪ ধারা। এর পর গত ২৮ সেপ্টেম্বর গুইমারা উপজেলায় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষে অন্তত তিন জনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় প্রশাসন।   

এসব ঘটনার প্রেক্ষিতে ‘দেখেন পাহাড়ি উপজাতিরা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভ্রান্ত ছড়াচ্ছে।…’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি খাগড়াছড়ির সাম্প্রতিক ইস্যুতে বাংলাদেশের কোনো পাহাড়ি ব্যক্তির নয়। একটি বিদেশী স্ক্রিপ্টেড ভিডিওকে বাংলাদেশি পাহাড়ি ব্যক্তির ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে Kalseng Sangma Page নামক ফেসবুক প্রোফাইলে গত ১৮ জুলাই প্রকাশিত আলোচিত ভিডিওর অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির ক্যাপশনে ‘কাঁদতে কাঁদতে হেসে দিলাম’ বলা হয়েছে। 
খাগড়াছড়ি ইস্যুতে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার

খাগড়াছড়ি ইস্যুতে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার

‘Kalseng Sangma Page’ প্রোফাইলটির অ্যাবাউট সেকশনে উল্লেখ আছে যে এটি একটি ‘Actor’ প্রোফাইল। এই সেকশনের তথ্য অনুসারে, এই প্রোফাইলটি ভারত থেকে পরিচালিত হচ্ছে। প্রোফাইলের নিকনেম হিসেবে ‘Local Funny Reels’ উল্লেখ রয়েছে এবং প্রোফাইলটি ঘুরেও অসংখ্য বিনোদনমূলক রিলস ও পূর্ণদৈর্ঘ্য ভিডিও পাওয়া গেছে।

পরবর্তীতে, Kalseng Sangma Page এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও আলোচিত ভিডিওর অনুরূপ ভিডিওটি রয়েছে। এছাড়া, একই বিষয়বস্তুর আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটির ‘About this account’ সেকশনে দেখা যায়, অ্যাকাউন্টটি ভারত থেকে পরিচালনা করা হয়৷

অর্থাৎ ওই ব্যক্তি ভারতে বসবাস করেন এবং সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন। সুতরাং খাগড়াছড়ির বিক্ষোভ ইস্যুতে বাংলাদেশি পাহাড়ি ব্যক্তির ভিডিও দাবিতে ভারতীয় ব্যক্তির স্ক্রিপ্টেড ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা৷ 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status