|
পুরোনো সার নীতিমালা বহাল রাখার দাবী চাঁপাইনবাবগঞ্জ বিএফএ’র
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() পুরোনো সার নীতিমালা বহাল রাখার দাবী চাঁপাইনবাবগঞ্জ বিএফএ’র সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নতুন নীতিমালা স্থগিত ও আগের সার নীতিমালা বহালের দাবী জানান বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন-বিএফএ’র চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মো. আকবর হোসেন। ইউনিয়ন ভিত্তিক নতুন ডিলার নিয়োগের প্রস্তাব বাস্তব সম্মত নয় উল্লেখ করে লিখিত বক্তব্যে সভাপতি মো. আকবর হোসেন বলেন, বিসিআইসি ডিলাররা দীর্ঘ ৩০ বছর ধরে ক্ষুদ্র সার বিক্রেতাদের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে প্রান্তিক কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। কৃষকের কাছে সার পৌঁছে দিচ্ছেন। এমতাবস্থায় তাদের বাদ দেয়া হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। আর তাই অবকাঠামোগত সীমাবদ্ধতা, পরিবহন সংকট ও নিরাপত্তাজনিত সমস্যার মধ্যে হঠাৎ নতুন নীতিমালা চাপিয়ে দিলে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থায় সুফল না এনে সংকট তৈরি হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রকৃত চাহিদা অনুযায়ী সুষম বরাদ্দ দিলে কোনো ধরনের সংকট তৈরি হবে না। এছাড়া ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বৃদ্ধি করা জরুরী হয়ে পড়েছে। কারণ জ্বালানি, ব্যাংক সুদ, গুদাম ভাড়া ও শ্রমিক ব্যয় বেড়ে গেলেও কমিশন বাড়ানো হয়নি। ভর্তুকি মূল্যের সারের ওপর প্রস্তাবিত ৫ শতাংশ উৎস কর বাজারকে অস্থিতিশীল করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ডিলার আকবর হোসেন বলেন, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের পাশাপাশি বিএফএ’র প্রতিনিধিদের মতামত গ্রহণ করে নতুন নীতিমালা প্রণয়ন করা উচিত। সার ডিলার নীতিমালা ২০০৯-এর আলোকে ২০২৫ সালের নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হলে তা কৃষক ও সরকারের উভয়ের জন্যই ফলপ্রসূ হবে। বিসিআইসি ও বিএডিসি কোন বিভাজনে না যেয়ে সরকারের নীতিমালার আলোকে সুষ্ঠু সার সরবরাহের মাধ্যমে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে সার বিতরণের প্রক্রিয়া কার্যকরের দাবী জানান তিনি। আর তাই এক্ষেত্রে সার ডিলার নীতিমালা-২০০৯ এর আলোকে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৫ এ প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন-বিএফএ’র চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সিনিয়র সভাপতি কাজি সেতাউর রহমান, সহ- সভাপতি দানিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলামসহ জেলা ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
