|
কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা-উপলক্ষে পুজামন্ডব পরিদর্শন করলেন জেলা প্রশাসক
এম এইচ শাহীন, উলিপুর
|
![]() কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা-উপলক্ষে পুজামন্ডব পরিদর্শন করলেন জেলা প্রশাসক রবিবার রাতে উলিপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক সিফাত মেহনাজ পূজামণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, দুর্গাপূজা দেশে সনাতনী ধর্মাবলম্বীদের একটি অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান, কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন ফ্রন্ট'র সদস্য সচিব, স্বপন কুমার সাহা, শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি উজ্জ্বল সরকার স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সুধীজন।জেলা প্রশাসকের এই পরিদর্শন সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
