ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
হবিগঞ্জের পুলিশ সুপারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 September, 2025, 11:42 AM

হবিগঞ্জের পুলিশ সুপারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

হবিগঞ্জের পুলিশ সুপারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

"হবিগঞ্জ জেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন হবিগঞ্জের পুলিশ সুপার।

গতকাল রবিবার,  সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে তিনি হবিগঞ্জ জেলার বিভিন্ন পূজা মন্ডপ, মন্দির পরিদর্শন করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, দুর্গাপূজায় যাতে মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে কোনো নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই। 

তবে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো তথ্যের যাচাই-বাছাই ছাড়া প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ জানান। 

তিনি বলেন, এ ব্যাপারে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা বিশেষ শাখা (ডিএসবি), সাইবার মনিটরিং টিমসহ জেলা পুলিশ সর্বদা কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status