|
মোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভি দিলেন পাল্টা জবাব
নতুন সময় ডেস্ক
|
![]() মোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভি দিলেন পাল্টা জবাব ভারতের এশিয়া কাপ জয়কে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো অপারেশন সিঁদুরের সঙ্গে তুলনা করেছেন নরেন্দ্র মোদি। আবার ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে দেরি করেননি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। তিনি বলেছেন, যুদ্ধের হারকে খেলায় জিতে আড়াল করার সুযোগ নেই। গতকাল পাকিস্তানকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়ের পর মোদি ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘খেলার মাঠেও অপরাশেন সিঁদুর। ফলাফল একই—ভারতের জয়! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’ কিছুক্ষণ পরই মোদির এই পোস্টের জবাব দেন নাকভি। ![]() মোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভি দিলেন পাল্টা জবাব রিটুইট করে তিনি লিখেছেন, ‘যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে।’ গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর মে মাসে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাল্টা হামলা শুরু হলে টানা চার দিন সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামলা বন্ধ করে দুই দেশ। এর পর থেকে দুই দেশই যুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করে আসছে, যা এখন খেলার মাঠে এসেও ঠেকেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
