|
ধূমপান কখন বেশি ক্ষতি করে, জানালেন চিকিৎসক
নতুন সময় ডেস্ক
|
![]() ধূমপান কখন বেশি ক্ষতি করে, জানালেন চিকিৎসক চিকিৎসকদের মতে, দিনের শুরুতে অর্থাৎ, সকালে ঘুম থেকে উঠে ধূমপান করা শরীরের জন্য ভয়াবহ বিপজ্জনক। অতি আসক্ত ধূমপায়ী বা চেন স্মোকারদের মতো যারা ধূমপান করেন না, তাদের অনেকেই নিজেকে নিরাপদ মনে করেন। তবে গবেষণা ভিন্ন কিছু বলছে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে ধূমপানের ক্ষতিকর দিক ও এর সময় নিয়ে কথা বলেছেন পালমোনোলজিস্ট ডা. বিকাশ মিত্তল। এ বিশেষজ্ঞ চিকিৎসক গবেষণার কথা উল্লেখ করে জানিয়েছেন, সকালে একটি বিড়ি বা সিগারেট পান থেকে হার্ট ও ফুসফুসের যে পরিমাণ ক্ষতি হয়, তা চেন স্মোকারদের ক্ষেত্রেও দেখা যায় না। ডা. বিকাশ বলেন, সকালে ঘুম থেকে উঠার পর শরীর মূলত রিসেট মোডে থাকে। তখন ফুসফুস খুব স্পর্শকাতর থাকে। হরমোনের মাত্রাও বেশির দিকে থাকে। এ জন্য সকালে সামান্য বা অল্প পরিমাণ ধূমপানও শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। সকালে ধূমপান শরীরে কেমন প্রভাব ফেলে ঘুমানোর সময় শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ রেস্টিং মোডে চলে যায়। এ সময় সারাদিনের হওয়া যাবতীয় ক্ষয়ক্ষতির সংস্কার কাজ চলে। আর ঘুম থেকে উঠার পরপর ধূমপান করলে তখন ক্ষতিকর রাসায়নিক সরাসরি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ অংশগুলোয় আঘাত করে। একইসঙ্গে দ্রুত হারে টক্সিন শোষণ করে নেয়। ঘুম থেকে উঠার পর অন্তত ৩০ মিনিটের মধ্যে ধূমপানের অভ্যাস থাকলে ক্ষতির সম্ভাবনা বেশি হয়। এসময় সঙ্গে চা-কফিতে চুমুক দেয়ার অভ্যাস থাকলে ঝুঁকির কথা থাকছেই। এ ব্যাপারে ডা. বিকাশ বলেন, কার্সিনোজেন এক্সপোজারের মাত্রা বৃদ্ধি পেলে রক্ত জ্বালিকাও ক্ষতিগ্রস্ত হয়। এমনকি ফুসফুসের ক্যানসার হওয়ার ঝুঁকি বেশ বেড়ে যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
