ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
জন আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে আলফাডাঙ্গায় এনসিপি'র গোলটেবিল সভা
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Saturday, 27 September, 2025, 11:33 AM

জন আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে আলফাডাঙ্গায় এনসিপি'র গোলটেবিল সভা

জন আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে আলফাডাঙ্গায় এনসিপি'র গোলটেবিল সভা

ফরিদপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হাসিবুর রহমান অপু ঠাকুর বলেছেন, জনগণই আমার শক্তি, তাদের ভোট ও ভালোবাসার মাধ্যমেই আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। জনগণের আস্থা অর্জনই তাদের রাজনীতির প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

 শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গার রেডচিলি রেস্টুরেন্টে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজার সজীব, সোহান ও তমাল।

অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা সমন্বয়ক তামিম আহমেদ মিলন বলেন, এনসিপি সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে আসছে। আমরা তৃণমূলের মানুষের পাশে আছি, থাকবো।

এছাড়া এনসিপি পৌর সমন্বয়ক আরিফুজ্জামান হেলাল দলীয় ঐক্যবদ্ধতার ওপর জোর দিয়ে বলেন, দলকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।

সভায় আরও উপস্থিত ছিলেন— মোকবুল গাজী, লিটন শেখ, নাজমূল ফকীর, শহিদুল ইসলাম, দুখু মোল্যা ও রহিম শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা, জনগণের উন্নয়ন এবং সংগঠনকে এগিয়ে নেয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status