|
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার প্রায় তিন বছর আগে তিনি শিক্ষা জীবন থেকে অবসর নেন। তাঁর বাবার নাম মৃত আশরাফ উদ্দিন স্থানীয়রা জানান, ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় মালিক নিগার সুলতানা একাই থাকতেন। তিনি অবিবাহিত। তার ছয় বোনের মধ্যে তিনিই বড়। অন্য পাঁচ বোন তাদের নিজ নিজ বাড়িতে থাকেন। দুই-তিন দিন ধরে তার কোনো সাড়াশব্দ ছিল না। বৃহস্পতিবার সকালে ভাড়াটিয়ারা তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান। এতে তাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ফ্ল্যাটের তালা ভেঙে নিগার সুলতানার লাশ উদ্ধার করেন।এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, তিনি নানা রোগে ভুগছিলেন এবং একাই বসবাস করতেন। ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। ফলে ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে সুলতানা অসুস্থতাজনিত কারণেই মারা গেছেন। এ বিষয়ে তাদের তদন্ত অব্যাহত আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
